খুলনা রাজিব হাজরা (৩৯) নামে আরো এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাজিব হাজরা নগরীর বড়ো মির্জাপুর এলাকার নিরঞ্জন হাজরার ছেলে।
আরো পড়ুন: বরিশালে নতুন করে ৮৪ জন করোনা আক্রান্ত
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, করোনা পজিটিভ অবস্থায় গত ১৪ জুন দুপুরে রাজিব হাজরা খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনা জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এএএম
