কেন্দুয়ায় মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আল ফারাবি (২) উপজেলার ওয়াই গ্রামের ফরিদ আহম্মেদ ওরফে নভেল মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ঐদিন পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় আল ফারাবি। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
