চট্টগ্রামে করোনা টেস্ট বাড়ানো হোক

আপডেট : ১৬ জুন ২০২০, ২১:২৯

বর্তমানে চট্টগ্রামে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। কিন্তু যে হারে রোগী বাড়ছে সেই অনুযায়ী টেস্টের সংখ্যা বাড়ছে না। চট্টগ্রামে প্রতিদিন একহাজারেরও কম টেস্ট করানো হচ্ছে, যা জনসংখ্যার অনুপাতে খুব অল্প। তার ওপর রিপোর্ট পেতে পেতে ৩-৪ থেকে ৭-৮ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যা করোনা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে। তাই কর্তৃপক্ষের উচিত চট্টগ্রামে করোনা পরীক্ষার হার বাড়িয়ে রিপোর্ট তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা করা। নইলে আগামীতে চট্টগ্রামের পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে।

মুহাম্মদ আবু হানিফ

চন্দনাইশ, চট্টগ্রাম