বিজনেস ক্রেডিট রিপোর্ট প্রকাশ করবে ইন্টারলিংকেজেস ও ক্রেডিটসেফ

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:০১

বহুজাতিক ট্রেড ফিন্যান্স মার্কেটপ্লেস ইন্টারলিংকেজেস অনলাইন এবং বিশ্ব বাণিজ্য ইন্টেলিজেন্স বিষয়ক বিশেষজ্ঞদের সংস্থা ক্রেডিটসেফ বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্লোবাল কাউন্টারপার্টি ক্রেডিট রিপোর্ট প্রকাশ করার জন্য তাদের অংশীদারিত্ব ঘোষণা করেছে।

ক্রেডিটসেফের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাটো সিভারসন বলেন, আর্থিক প্রতিষ্ঠান এবং ট্রেড ফিন্যান্সের বিশাল পরিসরে ইন্টারলিংকেজেসের কাজ করার দক্ষতা রয়েছে। ইন্টারলিংকেজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা অনিন্দিতা ঘোষ বলেন, আমরা আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং খাতের সেরা প্রতিষ্ঠানগুলোকে আমাদের ইকোসিস্টেমে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।  —প্রেস বিজ্ঞপ্তি