নোট ৯ সিরিজের স্মার্টফোন উন্মোচন করল শাওমি

আপডেট : ১৭ জুন ২০২০, ২০:১৭

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি সম্প্রতি বাংলাদেশের বাজারে নোট সিরিজের তিনটি স্মার্টফোন ‘রেডমি নোট ৯ প্রো’, ‘রেডমি নোট ৯এস’ এবং ‘রেডমি নোট ৯’ উন্মোচন করেছে। প্রথমবারের মতো ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে একসঙ্গে তিনটি স্মার্টফোন নিয়ে এলো।

শাওমি বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন,‘রেডমি নোট সিরিজটি ‘সবার জন্য উদ্ভাবনে’ এই স্লোগানের মশাল বহনকারী। রেডমি নোট ৮ সিরিজটি এশটি বেঞ্চমার্ক তৈরি করেছে যা এখনো চলে আসছে, তারই উল্টরাধিকারী নোট ৯ সিরিজটি এবং যা সবচেয়ে বেশি সন্ধান করা সিরিজের তকমা অর্জন করেছে। একসাথে রেডমি নোট ৯ সিরিজের তিনটি স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা খুবই আনন্দিত।  রেডমি নোট ৯ প্রো গ্রেসিয়ার হোয়াইট, ইন্টারস্টেলার গ্রে এবং ট্রপিক্যাল গ্রিন এই তিনটি রঙে পাওয়া যাবে। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্টে আসছে ফোনটি। যার দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা এবং ২৮,৯৯৯ টাকা। রেডমি ৯এস ডিভাইসটি আসবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। দাম যথাক্রমে ২২,৯৯৯ এবং ২৫,৯৯৯ টাকা। রেডমি নোট ৯ আসছে ফরেস্ট গ্রিন ও মিডনাইট গ্রে রঙে। এটি পাওয়া যাবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজে। যার দাম ১৯,৯৯৯ টাকা।  ১৪ জুন, ২০২০ থেকে শুরু করে এসব ফোন দেশে শাওমির অথোরাইজড মি স্টোর, রিটেইল পার্টনারদেও স্টোর ও ডিলবাজারে পাওয়া যাবে।