ক্লোসা এবার সহকারী কোচ

আপডেট : ১৭ জুন ২০২০, ২০:৩৩

জার্মানির সর্বকালের শীর্ষ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে আগামী মৌসুমের জন্য সহকারী কোচ নিযুক্ত করেছে বায়ার্ন মিউনিখ।

২০১৬ সালে ফুটবলার হিসেবে ক্যারিয়ারের সমাপ্তি টানার পর গত দুই বছর তিনি ক্লাবটিতে যুবাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৭ থেকে চার বছর বায়ার্নে খেলেছিলেন বর্তমানে ৪১ বছর বয়স্ক ক্লোসা। এই সময়ে লিগ ও কাপ জেতেন তিনি।

ক্লোসা মনে করেন এটা তার পরিপূর্ণ কোচ হওয়ার পথে আরেক ধাপ অগ্রগতি। তাকে কাজ করতে হবে বায়ার্নের হেড কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে। গত মাসে নিজের চুক্তির মেয়াদ বাড়ানো ফ্লিক ক্লোসাদের ২০১৪ বিশ্বকাপ জয়ের সময় জার্মানির সহকারী কোচ ছিলেন। তাই বোঝাপড়াও ভালো বলে জানান ক্লোসা।