অভিনয়ে প্রশংসিত

আপডেট : ১৭ জুন ২০২০, ২০:৩৪

হালের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই নিজের অভিনয়গুণে দর্শকের কাছে প্রশংসিত হচ্ছেন। সময়ের পালা বদলে ভালো ভালো গল্পে এবং ভিন্নধর্মী চরিত্রে ফারিণের প্রতি নির্মাতাদের আগ্রহ এবং ভরসাও বাড়ছে। তার ভক্ত, দর্শক থেকে শুরু করে নির্মাতাদের ফালিন প্রসঙ্গে একটি কথা যেন প্রচলিত হয়ে গেছে, আর তা হলো—ফারিণ ন্যাচারাল অ্যাক্টিং করেন। যে কারণে ফারিণ যে চরিত্রে অভিনয় করেন তা হয়ে ওঠে প্রাণবন্ত। দর্শকও ফারিণের চরিত্রের গভীরে তার অভিনয়ের কারণেই মিশে যেতে পারেন। গত রোজার ঈদে বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউব ফারিণ অভিনীত ষোলটি নাটক প্রচার হয়েছে। ঈদ উপলক্ষে ‘ঈগল প্রিমিয়ার স্টেশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ফারিণ অভিনীত জাকারিয়া শৌখিন পরিচালিত ‘দেবদাস জুলিয়েট’ নাটকটি। নাটকটি ফারিণ অভিনীত ঈদের নাটকের মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। অন্যান্য প্রচারিত নাটকগুলোর জন্যও ফারিণ প্রশংসিত হচ্ছেন। এ প্রসঙ্গে ফারিণ বলেন, সত্যি বলতে কি সবগুলো নাটকে অভিনয়ের জন্যই বেশ সাড়া পাচ্ছি। ভবিষ্যতে সিনেমায় কাজ করার আগ্রহ তার।