বরিশাল বিভাগ উন্নয়নে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি

আপডেট : ১৭ জুন ২০২০, ২১:৫২

বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে আলাদাভাবে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা। সমিতির প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ, সহসভাপতি সাবেক সচিব মো. শামসুল হক, সাংবাদিক আজিজুল ইসলাম ভুঁইয়া, অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা ও সাধারণ সম্পাদক এম এ জলিল এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৭টি খাত উল্লেখ করে সেসব খাতের যথাযথ উন্নয়নকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দের জোর দাবি জানান। উল্লেখযোগ্য খাতগুলো হলো—কৃষি উত্পাদন তিন গুণ করার লক্ষ্যে বরিশাল বিভাগ কৃষি উত্পাদন মেগা প্রকল্প গ্রহণ, গবাদিপশু ও মাছ বিশেষ করে ইলিশ সংরক্ষণে উদ্যোগ গ্রহণ, বরিশাল বিভাগে কৃষকদের প্রশিক্ষণের জন্য পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা এবং বরিশাল, ভোলা, বরগুনা, পায়রা ও পিরোজপুরে ইকনোমিক জোন প্রতিষ্ঠা, ভোলা-বরিশালে গ্যাসভিত্তিক বিদ্যুত্ উত্পাদন ও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা ইত্যাদি। —প্রেস বিজ্ঞপ্তি