প্রকৌশলী দেলোয়ার
চাঁদপুরের মুক্তিযোদ্ধা, লেখক গবেষক এবং বাংলা একাডেমি কর্তৃক পদকপ্রাপ্ত প্রকৌশলী দেলোয়ার (৬৯) মঙ্গলবার চাঁদপুর শহরস্থ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে গেছেন। চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে প্রথম জানাজা এবং তার নিজ বাড়ি হাজিগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গভীর শোক প্রকাশ করেন।
মহসিন খাঁন চৌধুরী
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা মহসিন খাঁন চৌধুরী (৭৪) গতকাল বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। কৃষি স্কুল অ্যান্ড কলেজের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে উপজেলার নাইখান গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান জানান। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে করেছেন।
