এক কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হওয়ায় ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংক শাখা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, ওসি আতিয়ার রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম সায়েম ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. কলেজ মোড়ের ভূরুঙ্গামারী শাখায় উপস্থিত হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করেন। মঙ্গলবার সন্ধ্যায় ঐ কর্মকর্তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, করোনা পজিটিভ ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে এজন্য জেলা প্রশাসকের পরামর্শে ঐ শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।
