চার হোটেল মালিককে জরিমানা

আপডেট : ১৭ জুন ২০২০, ২২:১১

স্বাস্থ্যবিধি না মেনে হোটেল খোলা রাখার অপরাধে মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জে চার হোটেল মালিককে ২ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তরিকুল ইসলাম ঐ জরিমানা আদায় করেন।