গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিতে মেডিক্যাল ক্যাম্প

আপডেট : ১৭ জুন ২০২০, ২২:১২

ফুলবাড়ীতে সেনাবাহিনী মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে বুধবার মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেনাবাহিনীর চিকিত্সকরা শতাধিক গর্ভবতী মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ ত্রাণসামগ্রী দেন।                                                                                                                                                                      

ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭২ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ৩০ বীর সাপোর্ট ব্যাটালিয়ন উপজেলার শতাধিক গর্ভবতী মা ও শিশুতে স্বাস্থ্যবিষয়ক উপদেশ, চিকিত্সাসেবা ও জরুরি ওষুধ বিতরণ করে। এই কার্যক্রমের আওতায় সিএমএইচ এর স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে ডা. লে. কর্নেল জিনিয়া সুলতানা, ডা. মেজর মোহাম্মদ ইয়াসিন, ডা. মেজর জেনিফার বিনতে ইয়াসিন ও ডা. আবু কাউসার রিমন চিকিত্সা প্রদান করেন।