বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ জুন ২০২০, ২২:৫০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার কোনো উপসর্গ নেই। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি এই তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রীর নমুনা পরীক্ষা করিয়েছিলেন, গতকাল বুধবার ফলাফলে ‘পজিটিভ’ এসেছে। মন্ত্রী এভার কেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) ভর্তি হবেন বলে তিনি জানান।

মন্ত্রিপরিষদে তিনি ছাড়াও করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী  শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।