করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মাস্ক কেলেঙ্কারি এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা বিভাগের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে গঠিত চার সদস্যের একটি দলকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন—দুদকের উপপরিচালক নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও আতাউর রহমান।
