অধস্তন আদালতের বিভিন্ন পদমর্যাদার ১৫ বিচারক এবং ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো চার জন বিচারক আইসোলেশনে আছেন। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, ভার্চুয়াল কোর্টে বিচারকাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় এরা আক্রান্ত হয়েছেন। হাইকোর্ট থেকে বিচারকদের চিকিত্সা বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে তিনি জানান।
