সীতাকুণ্ডে সম্রাট হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেফতার হয়নি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:২৩

সীতাকুণ্ডে মধ্যম মহাদেবপুর গ্রামের মৃত সৈয়দ আবুল হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাটের হত্যাকারীদের ৩ দিনেও গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। সম্রাটের মা জেবুন্নেছা বলেন, পুলিশ এখনো পর্যন্ত আমার ছেলের খুনি ডাকাত শহীদসহ অন্য খুনিদের গ্রেফতার করেনি।

উল্লেখ্য, সম্রাটকে গত সোমবার বিকাল ৩টায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। সম্রাটের পিতা একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৭৪ সালে উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, শহীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, নারী ধর্ষণ মামলাসহ ১১টি মামলা আছে এবং সম্রাটের হত্যাকারীদের গ্রেফতার করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।