বগুড়ায় চার শিশুসহ নতুন করে ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬২ জন এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজে ১৫৬টি নমুনার ফলাফলে ৫৪ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। নতুন করে ১১৬ জনের সংক্রমণের মধ্যে দিয়ে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮১৮ জনে। নতুন অক্রান্তের মধ্যে ৭৮ জন পুরুষ, ৩৪ জন মহিলা ও ৪ শিশু রয়েছে। ‡
ডেপুটি সিভিল সার্জন জানান, জেলায় উপজেলা গুলোর মধ্যে বগুড়া সদর উপজেলায় সর্বোচ্চ ৬৪ জন করোনা পজিটিভি রয়েছেন। অন্য উপজেলার মধ্যে গাবতলীতে ১৮, কাহালু ও ধুনটে ৯ জন করে, দুপচাঁচিয়ায় ৬, শাজাহানপুরে ৪, সারিয়াকান্দিতে ২, শেরপুর, সোনাতলা ও শিবগঞ্জ এলাকায় একজন করে আক্রান্ত হয়েছেন।
ইত্তেফাক/এসি
