ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৭জুন) দিবাগত রাত ১০টায় এবং দেড়টায় তাদের মৃত্যু হয়। এই নিয়ে জেলায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
ফরিদপুর মেডিকেল কলেজের আইসিইউ ইউনিটে দায়িত্বে থাকা চিকিৎসক অনন্ত কুমার জানান, বুধবার দিবাগত রাত ১০টায় সময় আমিনুর রহমান (৪২) নামের এক রোগীর মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার ভর্তি হন। তার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দিনাজপুর গ্রামে। শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো জনান, একই দিন রাত দেড়টায় করোনা পজিটিভ রোগী রাকিব সিকদার (৮০) একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর গ্রামে।
আরো পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন হচ্ছে না
ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, আইসিইউ ইউনিটে মৃত্যু দুই ব্যক্তির মরদেহ স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, জেলায় এ পর্যন্ত ১ হাজা ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই কারণে ভাঙ্গা পৌর এলাকা ও চুমুরদি গ্রামকে লকডাউন করা হয়েছে। এছাড়াও জেলার বোয়ালমারী পৌর এলাকার তিনটি ওয়ার্ড রেড জোন ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকী এলাকায় আক্রান্ত বিবেচনা করে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করা হবে। রেড জোনে কড়াকড়ি লকডাউন বাস্তবায়ন করা হবে।
ইত্তেফাক/এএএম
