ফরিদপুরে এ পর্যন্ত পুলিশের মোট ৪৯ জন সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে এসআই পাঁচজন, সার্জেন্ট এক জন, এএসআই ছয় জন, এটিএসআই এক জন, নারী এসআই এক জন, কনস্টেবল ৩৫ জন। এর মধ্যে ভাঙ্গা থানাতেই আক্রান্ত ৩৩ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্যোগে কাজ করছে পুলিশ। জেলায় মোট ৪৯ জন পুলিশ সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে ভাঙ্গা থানাতেই ৩৩ জন আক্রান্ত। ফরিদপুর পুলিশ লাইন্স থেকে ফোর্স পাঠিয়ে ঐ থানার দৈনন্দিন কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে র্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার তার ক্যাম্পের ২১ সদস্য আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত র্যাব সদস্যদের র্যাব-৮-এর হেড কোয়ার্টার বরিশালে পাঠানো হয়েছে। সেখানে র্যাব সদস্যদের চিকিত্সায় মিনি হাসপাতালের ব্যবস্থা রয়েছে। করোনা আক্রান্ত র্যাব-৮-এর সদস্যদের সেখানেই চিকিত্সা দেওয়া হবে।
