বাঘার পদ্মায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪৫

বাঘার পদ্মায় নিখোঁজ যুবক ওহিদুলের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার  ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভাসমান অবস্থায় আলাইপুর সাবু কানার ঘাট থেকে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। ওহিদুল উপজেলার আলাইপুর গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার বাঘার পদ্মায় নিখোঁজ হওয়া যুবকের লাশের সন্ধান পেয়েছি।