প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত্, এই শিশুদেরকে বিশ্বের দরবারে প্রতিযোগিতার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই উপহার দেয়ার কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ ও বই উত্সব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূঁইয়া, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার চক্রবর্তী ও সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী প্রমুখ।
