প্রযোজক অনন্ত’র ছবির নায়ক ইমন

আপডেট : ১৯ জুন ২০২০, ২০:১৫

রীতিমতো ডেকে নিয়ে চমক দিলেন চিত্রনায়ক প্রযোজক অনন্ত জলিল। চিত্রনায়ক ইমনকে বাসায় ডেকে ছবির জন্য চুক্তি করলেন। এই ছবিতে অনন্ত জলিল শুধুই প্রযোজকের ভূমিকাতে থাকবেন বলে জানালেন ইমন। ইমন বলেন, ‘অনন্ত ভাই সবসময় আমার খোঁজখবর নেন। তিনি আমাকে ভীষণ পছন্দ করেন। তাই কুশল বিনিময়ের জন্য দেখা করতে বললেন। কিন্তু তিনি ডেকে নিয়ে গিয়ে এভাবে আমাকে সারপ্রাইজ দেবেন ভাবিনি। খুব জলদি এই ছবিতে আমার বিপরীতে কোন নায়িকা কাজ করবেন সেটিও তিনি জানাবেন। এছাড়া অতি সম্প্রতি অনন্ত ভাই তার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন। যেখানে এক্সক্লুসিভ কিছু শো উপস্থাপনা করছেন চিত্রনায়িকা বর্ষা। সব মিলিয়ে এই সময়ে অনন্ত ভাইয়ের একটি ছবিতে চুক্তি গড়া আমার জন্য দারুণ এক সুখবর। আশা করছি দারুণ একটি ছবি দর্শকদের উপহার দিতে পারবো।’