নেত্রকোনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারক আটক

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:২৬

নেত্রকোনায় লকডাউন চলাকালীন ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার দায়ে দুই প্রতারককে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ। আটককৃত মোবারকের বাড়ি নেত্রকোনার পূর্বধলায় ও আরাফাত রব্বানির বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। প্রতারকদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পুলিশের  হ্যান্ডকাপ, রিফ্লেক্টিং ভেল্ট, মোবাইল সেটসহ পুলিশের উপকরণ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এদের আদালতে পাঠানোর পর জেলহাজতে দেওয়া হয়।

 নেত্রকোনা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক আহাম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।