আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা টেস্টে সাহারা খাতুনের নেগেটিভ এসেছে। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন সাহারা খাতুন।
এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। বিপ্লব বড়ুয়া জানান, ওনার লিভারে ইনফেকশন আছে। হার্টে পানি এসেছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।
