আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানী ও পাবনায় ৫৭টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ নাসিমের পরিবারের পক্ষ থেকে রাজধানীর সোবহানবাগ মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পাবনার সাথিয়া উপজেলায় ৫৬টি মসজিদে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর নির্দেশে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রথমে করোনা ভাইরাস ও পরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মোহাম্মদ নাসিম মারা যান।
