স্বাস্থ্যমন্ত্রী ও তার তিন ডেপুটিকে সরিয়ে দিলো গুয়েতেমালা

আপডেট : ২০ জুন ২০২০, ১৬:৫৮

গুয়েতেমালার স্বাস্থ্যমন্ত্রী হুগো মনরয় এবং তার তিন ডেপুটিকে পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সরকার। 

তাদের পরিবর্তে এসব পদে শুক্রবার নতুন ব্যক্তিদের নাম ঘোষণা করেছে প্রেসিডেন্টের অফিস। নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যামেলিয়া ফ্লোরেস। 

শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়। 

কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে করোনা মহামারি মোকাবিলায় পিপিই কেনায় ব্যক্তিগত সংশ্লিষ্টতা এবং স্বাস্থ্যকর্মীদের বেতন নিয়ে কড়া সমালোচনার মুখে ছিলেন বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী। 

এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় তার ব্যবস্থাপনা নিয়ে আছে সমালোচনা। ফলে তাকে এই পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট আলেজানদ্রো গিয়াম্মাত্তি।

এদিকে গুয়েতেমালায় দিন দিন বাড়ছে করোনা রোগী। হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। 

এদিকে  গুয়েতেমালায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪৮৩ জন। 

ইত্তেফাক/জেডএইচ