করোনাকালে ৫০০ জনকে ফ্রি অনলানাইন ট্রেনিং

আপডেট : ২০ জুন ২০২০, ২০:৩৫

করোনাকালীন পৃথিবীতে প্রথাগত চাকরির যখন বিশাল সংকট, তখন টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই। এই পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট। ক্রিয়েটিভ আইটি গত ১১ বছর ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণ ও সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ক্রিয়েটিভ আইটি এবার ৫০০ জনকে মোট ৯টি কোর্সে দিচ্ছে ১০০% স্কলারশিপের সুযোগ। এবার শিক্ষার্থীরা ঘরে বসেই পাচ্ছে আইটিতে দক্ষতা বাড়ানোর সুযোগ। অনলাইনে ঘরে বসেই ৯টি কোর্সের মধ্যে যেকোনো একটি কোর্স ১০০% স্কলারশিপে সমপন্ন করার সুবিধা। ৯টি কোর্সের মধ্যে রয়েছে ফেসবুক মার্কেটিং, অ্যাডবি ইনডিজাইন, ইউএক্স/ইউ আই ডিজাইন, ১২ দিনে ফটোশপ, পাইথন প্রোগ্রামিং, অ্যাপ ডেভেলপমেন্ট, সিসিএনএ, অটোকাড অ্যান্ড থ্রিডি ফ্লোর প্ল্যান, রবোটিক পিসিবি ডিজাইন। বিনামূল্যে কোর্স করতে রেজিস্ট্রেশন করতে পারেন https://forms.gle/AxqHftfASaKA5YAs9 ঠিকানায়।