ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশুদের পর এবার অভিভাবকহীন ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ও শিশুদের মাঝে মৌসুমি ফল আম বিতরণ করেছে ইকমার্স সাইট ‘ইকোহাট’। শনিবার রাজধানীর কল্যাণপুরে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে এক’শ জন বৃদ্ধা ও শিশুদের মাঝে এ আম বিতরণ করা হয়।
যে প্রতিষ্ঠানের ৭৬ জন সদস্যই রাস্তা থেকে নিয়ে এসে এ প্রতিষ্ঠানে পুনর্বাসন করেছে প্রতিষ্ঠানটির পরিচালক মিল্টন সমাদ্দার। যিনি ২০১৪ সাল থেকে এটি পরিচালনা করছেন। মিল্টন সমাদ্দার বলেন, এমন উদ্যোগের জন্য ইকোহাটকে ধন্যবাদ। অন্যরাও এভাবে এগিয়ে আসলে অন্তত কেউ মৌসুমি ফল টাকার অভাবে খাওয়া থেকে বঞ্চিত হতোনা।
আরও পড়ুন: দোয়া চাইলেন মাশরাফী, করোনায় সচেতন হওয়ার আহ্বান
ইকোহাটের’ উদ্যোগতাদের একজন রকিবুল হোসাইন বলেন, আমরা ছোট পরিসরে এটি চালু করেছি। যাদের আম কেনার সামর্থ্য নেই, তাদের যেন সবাই দেশী মৌসুমি ফল খাওয়ার সুযোগ করে দেয় সেটিকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। উপহারটি ছোট কিন্তু মনের প্রশান্তি আর সবার সাথে শেয়ার করে খাওয়ার আনন্দটা বড়। অন্যরাও এগিয়ে আসুক সেটাই আমাদের প্রত্যাশা। পুরো মৌসুম জুড়েই আমরা এটি অব্যাহত রাখবো।
ইত্তেফাক/আরআই
