ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ কর্মকর্তার বদলি

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৩২

বিশেষ প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার  ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির প্রোটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম মাহতাব উদ্দিনকে অতিরিক্ত দায়িত্বে সুপ্রিম কোর্ট ও স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে, ট্রাফিক দক্ষিণের উপ-কমিশনার জয়দেব চৌধুরীকে ট্রাফিক রমনায়, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার সাইফুল হককে ট্রাফিক উত্তরের পূর্ণ দায়িত্বে, ডিবি উত্তরের উপ-কমিশনার মশিউর রহমানকে ডিবি গুলশান বিভাগে, ট্রাফিক পশ্চিমের উপ-কমিশনার জসীম উদ্দিন মোল্লাকে ট্রাফিক মিরপুরে, ডিএমপির উপ-কমিশনার এইচ এম আজিমুল হককে গোয়েন্দা রমনা বিভাগে, উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমদকে ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগে দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে গোয়েন্দা মিরপুর বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে ট্রাফিক গুলশান বিভাগে, উপ-পুলিশ কমিশনার মাহফুজুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে, উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলামকে ট্রাফিক মতিঝিল বিভাগে, উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নানকে কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ বিভাগে, উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল ইসলামকে গোয়েন্দা উত্তর বিভাগে, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে ডিএমপির আইসিটি বিভাগে, উপ-পুলিশ কমিশনার সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. মেহেদী হাসানকে ট্রাফিক লালবাগ বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়াকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, উপ-পুলিশ কমিশনার মিশুক চাকমাকে কাউন্টার টেরোরিজম বিভাগের ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

ডিএমপিতে বদলির অফিস আদেশ

ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে এসপি পদমর্যাদার ১৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চারটি বিভাগ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বিভাগকে ভাগ করে এলাকাভিত্তিক আটটি বিভাগে ভাগ করা হয়েছে। একইভাবে ট্রাফিকের চারটি বিভাগকে ভাগ করে এলাকাভিত্তিক আটটি বিভাগে ভাগ করা হয়েছে।