সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
৪৭ পুরিয়া হেরোইনসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের শিবেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: পার্বতীপুরের বেলাইচন্ডির গুড়াতিপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে জুয়েল (৩২) ও বাঙালিপুর ইউনিয়নের মৃত জিকরুল হকের ছেলে সবুর (৩৫)। এ সময় হেরোইন ছাড়াও একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও ১ হাজার টাকা জব্দ করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
