আমতলীতে ইয়াবাসহ নারী গ্রেফতার

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৪৫

বরগুনা (উত্তর) প্রতিনিধি ও আমতলী সংবাদদাতা

আমতলী পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে শনিবার সকালে ৬০০ পিস ইয়াবাসহ হেলেনা বেগম (৩৫) নামের এক নারী বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. সাকিব হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলেনাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।