ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৫টি ঘর ভস্মীভূত হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হটাৎ করেই হিসাব উদ্দীনের বাড়িতে আগুন লেগে যায় ওই গ্রামের। খড়কুটো আর ধানের বড় গোলা থাকার কারণে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় চারঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাত ৯টা পর্যন্ত খড়কুটোর আগুন নিভাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ক্ষতিগ্রস্ত পরিবার দুটো জানায়, দুইটি ঘর, তিনটি রান্না ঘর, ধান ও খড়ের পোলাসহ আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের সঠিক উৎস এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি কেউ।
আরো পড়ুন: সেতুর ওপর দুই ট্রেনের সংঘর্ষ, ডেনমার্কে নিহত ৬
বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু (ডংগা) বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হবে।
বালিয়াডাঙ্গী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সামিয়েল মার্ডি জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার এবং কম্বল প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
