২৫ হাসপাতালে মশক নিধন বিশেষ কার্যক্রম

আপডেট : ২০ জুন ২০২০, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও অন্যান্য চিকিত্সাসেবক যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হন সে জন্য সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি। গতকাল শনিবার থেকে ঢাকা উত্তরের ২৫টি হাসপাতালে ডিএনসিসি কর্তৃক মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

হাসপাতালগুলো হচ্ছে, উত্তরা অঞ্চলে উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, জাহানারা ক্লিনিক, মক্কা চক্ষু হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহিদ মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, লুবনা হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল, সিন সিন হাসপাতাল, আল আশরাফ হাসপাতাল, মা ও শিশু ক্লিনিক, লেক ভিউ হাসপাতাল, মহাখালী অঞ্চলে বক্ষব্যাধি হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ক্যানসার হাসপাতাল, কুষ্ঠ হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর, আইসিডিডিআরবি, সংক্রামক ব্যাধি হাসপাতাল মিরপুর অঞ্চলে ইসলামী ব্যাংক হাসপাতাল, ডা. আজমল হাসপাতাল, ওজিএসবি হাসপাতাল, কারওয়ান বাজার অঞ্চলে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, প্রবীণ হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল।

প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ইতিমধ্যে ডিএনসিসি কর্তৃক হাসপাতালগুলোর আঙ্গিনায় এবং আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ঢাকা উত্তরের হাসপাতালগুলোতে আজ রবিবার মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।