শিক্ষার্থীদের বেতন মওকুফের আবেদন

আপডেট : ২০ জুন ২০২০, ২২:১০

প্রায় চার মাস হলো দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আর কতদিন এ অবস্থা চলবে, কেউ বলতে পারে না। অনলাইনে যে শিক্ষা কার্যক্রম চলছে, তা শিক্ষার্থীদের তেমনভাবে আকৃষ্ট করতে পারছে না। তবে আমরা বাড়িতে বসেই লেখাপড়া চালিয়ে যাচ্ছি। করোনার প্রভাবে শুধু শিক্ষাব্যবস্থাই নয়, দেশের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ধার-কর্জ করে কোনো রকমে আমাদের সংসার চলছে। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বেতন পরিশোধের তাগাদা দেওয়া হচ্ছে। বর্তমান আর্থিক দুরবস্থার মধ্যে আমার মতো মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পক্ষে একসঙ্গে কয়েক মাসের বেতন পরিশোধ করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

অহনা বিশ্বাস

সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, ফরিদপুর