এসআইবিএলের পরিচালন মুনাফা ৬৬৮ কোটি টাকা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ২০১৮ সালে ৬৬৮ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে। ২০১৭ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৬৫৪ কোটি টাকা। সে হিসাবে আগের বছরের চেয়ে গত বছরে পরিচালন মুনাফা বেড়েছে। ব্যাংকের পরিচালন মুনাফা প্রকৃত (নিট) মুনাফা নয়। প্রভিশন ও কর-পরবর্তী এ মুনাফাই হলো নিট মুনাফা।