ভারতে এক দিনে সংক্রমণ শনাক্তের রেকর্ড

আপডেট : ২০ জুন ২০২০, ২২:৩৬

যতদিন যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। গতকাল শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত্ম হয়েছেন ১৪ হাজার ৫১৬ জন। এখনও পর্যন্ত্মদৈনিক সংক্রমণের হিসাবে এই সংখ্যা নতুন রেকর্ড। পাশাপাশি গত একদিনের মধ্যে এই রোগের কারণে মৃত্যু হয়েছে আরও ৩৭৫ জনের। করোনা ভাইরাস ভারতে মহামারী আকারে দেখা দেওয়ার পর মোট ১২ হাজার ৯৪৮ জন মানুষের প্রাণ গেছে। সারা দেশে এখনও পর্যন্ত্ম ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত্ম হয়েছেন এই রোগে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রেওলকডাউন শিথিল করার পর গত ১৪ জুন থেকে প্রতিদিনই বেড়ে চলেছে সংক্রমণ। এর আগে কিছুটা কমতির দিকে ছিল সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত     হয়েছে ৩৩ হাজারের বেশি। মারা গেছে ৭১৯ জন। দেশটিতে মোট আক্রান্ত্ম হয়েছে ২৩ লাখ ৩ হাজার আর মোট মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২১ হাজার। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়ছে। অন্যদিকে, সংক্রমণে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। দেশটিতে এখন পর্যন্ত্ম মোট ৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত্ম হয়েছে। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৮ হাজার  জন। দেশটিতে সংক্রমণ পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যুক্তরাজ্যে কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৩০০ জনের। আর মৃত্যু হয়েছে ১৭৩ জনের।

অপরদিকে, সংক্রমণের হিসাবে রাশিয়াকে টপকে আগেই দ্বিতীয় স্থানে উঠেছে এসেছে ব্রাজিল। গত ২৪ ঘন্টায়দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ৫৫ হাজারের বেশি।আর মারা গেছে ১২২১ জন। দেশটিতে মোট আক্রান্ত্ম ১০ লাখ ৩৮ হাজার। আর মৃত্যু হয়েছে ৪৯ হাজার জনের। গোটা বিশ্বে গতকাল পর্যন্ত্ম সংক্রমিত লোকের সংখ্যা ছিল ৮৮ লাখ ৯ হাজার। আর মোট মৃত্যু ৪ লাখ ৬৩ হাজার।

মহামারি বিপজ্জনক পর্যায়ে : এক দিনে দেড় লাখ নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোভিড-১৯ মহামারী এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে। শুক্রবার জেনিভায় ডবিস্নউএইচও’র সদর দপ্তরে থেকে এক ভার্চুয়াল সংবাদ সংম্মেলনে সংস্থার মহাপরিচালক আধানম গ্যাব্রিয়েসুস এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। এই ভাইরাস এখনও দ্রম্নত গতিতে বিসত্মার লাভ করছে। বিশ্বের বেশিরভাগ মানুষ এখন ঝুঁকিতে আছে। তাই এখনই আরো সুচিন্ত্মিত পদড়্গেপ নিতে হবে।