রংপুরে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩৩, মৃত্যু ১

আপডেট : ২১ জুন ২০২০, ১৯:৫৯

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৮ জনে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও একজনের।

রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহম্মেদ খান।

আরও পড়ুন: তিস্তার পানি কমলেও বেড়েছে ভাঙন

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) রংপুর বিভাগের আট জেলার মধ্যে ৬ জেলায় নতুন করে ৩৩ জন করোন াভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত  হয়েছে। এর মধ্যে রংপুরে ১০, দিনাজপুরে ৯, নীলফামারী জেলায় ৮, গাইবান্ধায় ৩, পঞ্চগড়ে ২  এবং ঠাকুরগাঁও জেলায় ২ জন রয়েছেন। একই সময়ে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। আর বিভাগের ৮ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৮ জনে।

ইত্তেফাক এসি