খুলনায় করোনা আরও একজনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ২০:১০

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মাহমুদ ইকবাল (৬২) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাহমুদ ইকবাল নগরীর ১ নম্বর মুন্সীপাড়া প্রথম গলির এসএম ইব্রাহিমের ছেলে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা.  ফরিদ উদ্দিন আহমেদ জানান, করোনা আক্রান্ত হয়ে মাহমুদ ইকবাল গত শনিবার খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা সোয়া ১২টায়  তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: রংপুরে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩৩, মৃত্যু ১

উল্লেখ্য, খুলনায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১২জনের মৃত্যু হলো। এছাড়া মৃত্যুর পর আরো তিনজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

ইত্তেফাক/এসি