সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ২১ জুন ২০২০, ২১:২৩

সিলেট অফিস

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাবুল বিশ্বাস (৩৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার  বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের সাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) রজি উল্লাহ খান জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতেই ঐ ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।