গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
তিস্তার ভাঙন থেকে রক্ষার্থে চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি সরিয়ে নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রবিবার বিদ্যালয়টি সরানোর কাজ শুরু করেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। এদিকে তিস্তার পানিপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় নতুন ভবনের উত্তর পার্শ্বে দেওয়ালে ফাটল ধরেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, যেহেতু ভবনের কিছু অংশ ভেঙে গেছে সেহেতু এ ভবনটি সরানোর জন্য প্রধান শিক্ষককে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে।
