গোপালগঞ্জে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৩৪

গোপালগঞ্জ প্রতিনিধি

কাশিয়ানীতে নদী থেকে বালু উত্তোলনের দায়ে মো. অসিম মোল্লা নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম। গত শনিবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কুমার নদী থেকে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়। পরে আগুন দিয়ে ড্রেজার মেশিনটি ধ্বংস করে দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম জানান, অবৈধভাবে কুমার নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালানো হয়। এ সময় অসিম মোল্লা নামে এক বালু ব্যবসায়ীকে জরিমানা ও ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়।