রংপুরে সুচিকিত্সার দাবিতে বাম জোটের মানববন্ধন

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে করোনা ভাইরাস সংক্রমিতদের শনাক্ত করতে বেশি করে নমুনা সংগ্রহ ও পিসিআর ল্যাব বাড়ানো, করোনা আক্রান্তদের সুচিকিত্সার জন্য ১ হাজার শয্যার হাসপাতাল প্রস্তুত করাসহ সব রোগীর চিকিত্সাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছ বাম গণতান্ত্রিক জোট। রবিবার দুপুরে রংপুর নগরীর জিলা স্কুল মোড়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। পরে জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির নেতারা।  সমাবেশে বাসদের রংপুর জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির মহানগর সভাপতি রাতুজ্জামান রাতুল, জেলা বাসদ (মার্ক্সবাদী) সদস্য আহসানুল আরেফিন তিতু, বাসদের জেলা সদস্য সচিব মমিনুুল ইসলাম প্রমুখ।