এই সময়ের ছড়া
রেবেকা ইসলাম
ধনী কিবা গরিবের
মনে আজ হাহাকার
কে যে হবে পরাভূত
জান যাবে আহা কার!
করোনার বিষগাছ
ছড়িয়েছে ডালাপালা
কেউ ভয়ে জড়সড়
কারো কান ঝালাপালা।
নেই কোনো মেডিসিন
নেই কোনো ভ্যাকসিন
পেপারে, টিভিতে শুধু
চেয়ে চেয়ে দ্যাখ সিন।
শুনছ না তুমি আজ
কোনো রীতি, বিধি, রায়
এই তো সেদিন ম’লো
ও পাড়ার নিধি রায়।
বহুরূপী করোনা রে
ভয়াবহ রূপ তার
একদিন পাবে ছবি
এই চোরাগুপ্তার।
থাকবে না আনন্দ
বইবে না খুশি আর
আর নয় অবহেলা
হয়ে যাও হুঁশিয়ার।
