২২০ টাকার স্যাভলন ৫০০ টাকা!

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৪৫

ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিভিন্ন ওষুধের দোকান, পাইকারি মুদির দোকান ও সার্জিক্যাল দোকানে এসিআই কোম্পানির ফ্যামিলি সাইজ ১০০০ মিলিলিটার স্যাভলনের প্রতি কনটেইনার ৫০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। অথচ গায়ে মূল্য লেখা ২২০ টাকা। করোনাকালে এমনিতেই মানুষের আয়-রোজগার কম। স্নায়ুবিক চাপে ভুগছে মানুষ। তার ওপর ২২০ টাকার পণ্য ৫০০ টাকায় কিনতে হচ্ছে! এমন অরাজকতা মেনে নেওয়া যায় না। বিষয়টির প্রতি সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী

সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া