করোনা মহামারির কারণে স্থবির জনজীবনে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেট গতকাল চালু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ভার্চুয়ালি আউটলেটগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, পরিচালক এ এস এম ফিরোজ আলম, মো. আব্দুল হান্নান, এম আমানউল্লাহ, মোশাররফ হোসেন, এম এ খান বেলাল ও ড. মো. হামিদ উল্লাহ্ ভূঞা। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। ডিএমডি আদিল রায়হানের সঞ্চালনায় আরো যুক্ত ছিলেন এএমডি মতিউল হাসানসহ অন্যরা। —প্রেস বিজ্ঞপ্তি
