কামাল লোহানী ছিলেন প্রগতির আলোকবর্তিকা

আপডেট : ২২ জুন ২০২০, ০০:৪৮

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এক শোকবার্তায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী ছিলেন প্রগতির আলোকবর্তিকা। অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে তিনি অনন্যসাধারণ অবদান রেখে গেছেন। সংগঠক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আজীবন প্রগতিশীল ও সুস্থ ধারার সংস্কৃতিকে বেগবান করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বাঙালি জাতি তার অবদানকে চিরদিন স্মরণে রাখবে।—প্রেস বিজ্ঞপ্তি