দক্ষিণ ইংল্যান্ডের রেডিং শহরে এক ব্যক্তির ছুরি হামলায় তিনজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসাবে দেখছে পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শহরটির ফোরবরি পার্কে এ হামলার ঘটনা নৃশংস হত্যাকাণ্ড বলেই ভাষ্য পুলিশের। এর আগে প্রাথমিক খবরে পুলিশ এবং সরকার পক্ষ থেকে ঘটনাটি সন্ত্রাসী হামলা মনে হচ্ছে না বলে জানানো হয়েছিল। ঘটনাস্থল থেকে রেডিংয়ের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবককে আটক করে সেই খুন করেছে সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তি একজন লিবিয়ান। তার নাম খাইরি সাদাল্লাহ। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এক ব্যক্তি হঠাত্ দৌড়ে ৮/১০ জন বন্ধুর একটি দলের কাছে গিয়ে তাদেরকে ছুরিকাঘাত করতে শুরু করে। তার হামলার উদ্দেশ্য কি তা জানা যায়নি। -বিবিসি
