জেপি চেয়ারম্যানের শোক
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার (৭৬) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে.....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।
এছাড়াও শোক প্রকাশ ও সমবেদনা জানান, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, জেপির কাউখালী উপজেলা সিনিয়র সহসভাপতি এবং কাউখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ আবু সাঈদ মিয়া মনু, ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার জোমাদ্দার, জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্যসচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলুসহ বিশিষ্টজনরা। বাদ আছর স্থানীয় বাসস্ট্যান্ড কলেমা চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
