গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে সরকার নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় ১৩ জনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুঁতি ধরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখতে বলেন। এ সময় সার্বিক সহায়তায় ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী।
