মুন্সীগঞ্জে নতুন আট জন করোনা পজিটিভ জেলায় ১৮৩২

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৫৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগেঞ্জ নতুন আরো আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার নতুন আরো ৯ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মারা গেছেন ৪৪ জন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গতকাল নতুন শনাক্ত আট জনের মধ্যে সদর উপজেলায় ছয় জন ও সিরাজদিখান উপজেলায় দুই জন করোনা শনাক্ত হয়েছে। তিনি আরো জানান, জেলায় ৮ হাজার ৭৯৯টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৮ হাজার ২৬৮টি।